দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত। দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে আলোচনার জন্য ভারত প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা জানান।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের অবস্থান আগেই জানানো হয়েছে। দেশটি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায়।
তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্যেই আলোচনা করতে ভারত প্রস্তুত।
বৈঠক নিয়ে তথ্য নেই
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ মুহূর্তে তার কাছে এ ধরনের কোনো বৈঠকের তথ্য নেই। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তিনি তা জানাবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া নিউইয়র্কে তিনি কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সুত্র-ইন্ডিয়া ডটকম
এমএম/